
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৫:১৫ পি.এম
হোমনায় সেনেটারি দোকানে চুরি, আটক-২

কুমিল্লার হোমনা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স জাকির অ্যান্ড সন্স নামের একটি সেনেটারি ও ইলেকট্রনিক্স দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক মো. মামুন মিয়া ১১ নভেম্বর হোমনা থানায় মামলা করেন। চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।গ্ৰেফতার হলেন- তিতাসের শেখ ফরিদ (১৯) ও হোমনার মো. সিহাব (২৪)।আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টার দিকে 'জাকির এন্ড সন্স' স্যানিটারি ও ইলেকট্রিক দোকান থেকে পাঁচ কয়েল বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়, যার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।মামলা তদন্তে নেমে এসআই মীর হোসেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই চোরকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তিতাসের শেখ ফরিদ (১৯) ও হোমনার মো. হিসাব (২৪) কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে এবং তাদের দেখানো মতে তিতাসের শিবপুর এলাকা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারক্ত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত