প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ১০:১৭ পি.এম
হোমনা কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্ত:শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আইয়ুব আলী, হোমনা : কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্ত:শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার ৩ টার দিকে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলায় প্রধান রেফারি ছিলেন সহকারী শিক্ষক আবু তালেব, সহকারী রেফারি ছিলেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও হৃদয় সরকার।
উদ্বোধনী খেলায় নবম শ্রেণি বনাম অষ্টম শ্রেণি অংশ গ্রহণ করেন। জানা গেছে, টুর্ণামেন্টে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মধ্যে ১৩ টি খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA