আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে ভিটি কালমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসলেহ উদ্দিনকে সভাপতি এবং অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দুলাল মিয়াকে সাধারণ সম্পাদক ও ছয়ফুল্লাহকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা - তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী ২১/১০/২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে ।
কমিটির অন্য সদস্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি ঘনিয়ারচর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এরশাদ মিয়া এবং দৌলতপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা সুলতানা, সহ-সভাপতি পদে রয়েছে মোহাম্মদ আনোয়ার সাদাত, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম , মোঃ সফিকুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসেন, কে.জিএম. সেলিম, নাসরিন সুলতানা, মোঃ রকিবুল ইসলাম, মোঃ কাজল মিয়া ও মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ ও মোঃ মাসুম সিরাজ,দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন এবং অর্থবিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন। এ ছাড়া অন্যান্য পদে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী বছর বছরের জন্য এ কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA