
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ২:৫৩ পি.এম
হোমনা রেহেনা মজিদ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান

কুমিল্লার হোমনা রেহেনা মজিদ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার দুপুরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিংবডির সভাপতি ব্যারিষ্টার সাইফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে ও অধ্যক্ষ মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আহম্মেদ মোফাচ্ছের, ওসি মো. রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও এটিএম মফিজুল ইসলাম শরীফ, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার ও মো. শাহিন প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত