
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১১:১৪ পি.এম
৩৬০০ পিস ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা আটক

আব্দুল আওয়াল, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টা দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খসরুল আল মামুন।
এর আগে বিকেলে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকার আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আল আমিন শিপু (৪২) ও হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী, তিনি ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বলেন, মাদকসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. খসরুল আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, নগদ অর্থ ও দুটি মোবাইলসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত