
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ২:০৭ পি.এম
৫ দফা দাবিতে লালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মোস্তাফিজুর রহমান রতন: জুলাই সনদের আইনীভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে নাটোর লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে মডেল মসজিদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারের সিএনজি স্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আকবর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, লালপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল ওয়াহাব , উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ রানা, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ জাহিদ হাসান প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত