
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৬:১৩ পি.এম
৫ নং রহনপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে গোমস্তাপুর উপজেলার ৫ নং রহনপুর ইউনিয়ান পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রহনপুর ইউনিয়ান পরিষদের ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ২ হাজার ৭ শ ৫৫ জন পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ভিজিএফ'র চাল বিতরণ উদ্বোধন করা হয়। আজ ২৫ ও ২৬ মার্চ দুই দিন এ কার্যক্রম চলবে
বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃমুরশালিন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত ইউপি সদস্য। এই চাল পেয়ে কাজি গ্রামে শাহিন ও হঠাৎপাড়া বেলাল আলী হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব বলেন ২ হাজার ৭৫৫ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত