প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৮ পি.এম
৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম বিপু

রাসেল রানা, রংপুর: আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মোঃ রেজাউল করিম বিপুর নাম ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের সাইকেল হাটি মাঠে সন্ধ্যা ৬টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃআল আমিন হাসান উপস্থিত ছিলেন হারাগাছ থানার কেয়ারটেকার মো. মোস্তফা কামাল, হারাগাছ থানার আমীর মো. মনির উদদীন মনির এবং থানার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মামুন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল খালেক ও স্থানীয় নেতৃবৃন্দ ।
এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA