
কুড়িগ্রামের রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার নতুন শৌলমারী গ্রামের ছবিয়াল হকের ছেলে ছলেমান মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন (৩৭)। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন শৌলমারী গ্রামে ছলেমান মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে তল্লাশি করলে আলমারীর ভিতর থেকে ওই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রয় করছিলেন ওই দম্পতি। তাদের নামে মাদকের মামলা দিয়ে সকালে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত