
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৭:৪২ পি.এম
লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবানের লামা আলীয়া এতিমখানা ও সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও চেক বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামা।রবিবার (৬ মার্চ) দুপুর ৩ টার দিকে লামা পৌর সভার চেয়ারম্যান পাড়াস্থ বেগম রোকেয়া হল রুমে এপেক্স ক্লাব অব লামা'র প্রেসিডেন্ট মোঃ তৈয়ব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।এপেক্স ক্লাব অব লামার ভাইস-প্রেসিডেন্ট মোঃ বেলাল আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু এসময় সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এছাড়াও শিক্ষার্থীদের মাঝে খাতা,কলম,পেনসিল,রাবার,কাটার,পেনসিল বক্স,স্কেল,জ্যামিতি বক্স,পাঠ্য পুস্তক সহ চেক বিতরণ করা হয়।এসময় বক্তারা বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এপেক্স ক্লাব অব লামা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত