
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে গরীব, অসহায় এবং সাধারন মানুষের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বাউচাইল গ্রামে নজরুল ইসলাম মাষ্টার কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটি শুভ উদ্বোধন করেন ইউএনও রাজীব চৌধুরী। ডিকেল অফিসার ডাঃ তামিম রায়হানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব আতিকুল ইসলাম। শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্ব প্রাপ্ত পুলিশের উপকমিশনার বিল্লাল হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক শিপন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ, সমাজ সেবক ওবায়েদ উল্লাহ অবিদ প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত