
রংপুর বিভাগীয় বিএসটিআই এবং গাইবান্ধা জেলা প্রশাসন, এর উদ্যোগে আজ ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলার সদরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর শহরের মেসাস এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন, কে ভোক্তাদের কে পরিমানে কম দেওয়ার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার । এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো: আহসান হাবীব এবং ফিল্ড অফিসার প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন। তারা জানান জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত