

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখতার আহসান দুলাল চিনের প্রস্তাবিত হাসপাতাল তিস্তার কোল ঘেঁষে স্থাপনের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছাত্রনেতা দুলালের গ্রামের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার ফেসবুক আইডিতে এরকম একটি পোষ্টের মাধ্যমে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিম্নে আখতার আহসান দুলালের ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলোঃ
চীনের সহযোগিতায় নির্মিত (প্রস্তাবিত) হাসপাতালটি দেশের কোন জায়গায় স্থাপন করলে দেশের মানুষের বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠী উপকৃত হবে সেটাই মুল বিষয়।
ঢাকা থেকে যে অঞ্চলের দুরত্ব বেশি, যোগাযোগের সব মাধ্যমে অতি সহজে যাওয়া আসার ব্যবস্হা আছে। যে অঞ্চল প্রাকৃতিভাবে বায়ুদূষণ, শব্দদূষণ মুক্ত এবং বিশাল জনগোষ্ঠী অতি সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে এসব বিষয় বিবেচনায় নিয়ে স্হান নির্বাচন করাটাই হবে সময়ের সেরা সিদ্ধান্ত।
আবেগ দিয়ে নয় সার্বিক দিক বিবেচনায় নিয়ে তিস্তা নদীর কোল ঘেঁষে হাসপাতালটি স্থাপিত হলে উপকৃত হবে উত্তর জনপদের বৃহৎ জনগোষ্ঠী, সফল হবে মানব সেবায় নিয়োজিত স্বপ্নের হাসপাতালটি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত