
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৫:৪৯ পি.এম
রাবি ভর্তি পরীক্ষায় ৮ম হয়েছে চিলমারীর রিয়াদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় এ ইউনিটে ৮ম হয়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার জিএম ফজলে রাব্বি রিয়াদ।২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাবি ভর্তি পরীক্ষায় ৮ম স্থান অধিকার করে ইর্ষণীয় সাফল্য অর্জন করায় রিয়াদকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলার মানুষ।
জানা গেছে,উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এলাকার শিক্ষক দম্পত্তি মো.আব্দুর রউফ সরকার ও মা মোছা. গোলেনুর আক্তার এর ছেলে জিএম ফজলে রাব্বি রিয়াদ। রিয়াদ বাল্যকাল থেকেই ছিলেন মেধাবী। তিনি ২০২১সালে শরিফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২৩ সালে রংপুর সরকার কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৭৫ পেয়ে এইচএসসি পাস করেছেন।
২০২৩-২৪ সেশনে ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ে সম্মান শ্রেণীতে ভর্তি হয়ে লেখা-পড়া চালিয়ে যান তিনি।দ্বিতীয় বার চলমান সেশনে(২০২৪-২৫)এ ভর্তি পরীক্ষায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইউনিটে(মানবিক ও বিভাগ পরিবর্তন) প্রথম শিফটে ৮ম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন।ভর্তি পরীক্ষায় রিয়াদের রোল ৪৩১২০৫৫৫(এ-১),সে পরীক্ষায় ৭৯.৫০নম্বর পেয়ে ৮ম স্থান অধিকার করে।
জিএম ফজলে রাব্বি রিয়াদ জানায়,সময়ের অপচয় না করে তিনি লেখা-পড়ার পিছনে সময় ব্যয় করেছেন। সর্বপরি তিনি কঠোর অধ্যাবসায় ও মা-বাবাসহ প্রিয় শিক্ষকদের অনুপ্রেরনা এবং দোয়ায় তার এ সাফল্য বলে জানান তিনি।সুযোগ পেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে লেখা-পড়া করে বিচারক হয়ে মানুষের সেবা করতে চায় রিয়াদ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত