
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৫:৪৬ পি.এম
অনৈতিক কাজের জন্য গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বহিষ্কার
![]()
অনৈতিক ও সংগঠন বিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের সদস্য সচিব মোঃ সাহাবুল ইসলাম সাবুকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি দিলো গাইবান্ধা জেলা বিএনপি।
গাইবান্ধা জেলা বিএনপি'র সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস নোটে এ বহিষ্কারের সিদ্ধান্তটি জানানো হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপি'র সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত