
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট টেপুরগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হজে মাহাবুবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে নিজ জমিতে বোরো ধান কাটছিলেন কৃষক সুলতান হোসেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে মরদেহ উদ্ধার করেন।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দৈনিক নাগরিক ভাবনাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
N.v.s.s
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত