
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৯:১৪ পি.এম
কাউখালীতে দেখা দিয়েছে গবাদিপশুর মহামারী!

কাউখালীতে গবাদিপশুর মহামারী দেখা দিয়েছে। খামারী ও ব্যবসায়ী ও ব্যাক্তি মালিকানা পর্যায়ে গবাদি পশু পালন করছেন তারা এখন দূরচিন্তায় রয়েছেন।
জানা গেছে এ উপজেলায় গত দুই সপ্তাহ ধরে লামফ্রি স্কীন ডিজিস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড়শ গবাদি পুশ মারা গেছে বলে জানা গেছে, এবং ৩ হাজার এর বেশি গরু এ রোগে আক্রান্ত হবার খরব পাওয়া গেছে বলে প্রানীসম্পদ হাসপাতাল সূত্রে জানায়।
শিয়ালকাঠী এলাকার সারের ব্যবসায়ী মাসুম বিল্লাহ মন্টু জানায় এ রোগ হলে গরুর জ্বর, মুখে, পায়ে, পেটেসহ বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। খামারী হাফেজ লোকমান জানায়, তার ৭/৮ টি গরুর মধ্যে ৩ টি গরু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখমুখি রয়েছে। পশু হাসপাতাল সূত্রে জানা যায়, এরোগে আক্রন্ত হলে গবাদিপশুকে বাচানোর সম্ভাবনা কম থাকে। উপজেলার জোলাগাতী গ্রামের মিরাজ খন্দকার ও মাহাবুব দর্জি জানান তাদের দুইটি গরু দীর্ঘদিন চিকিৎসার পড়েও বাচানো যায় নি।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ হাসপাতালের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিশির রায় জানান, এ রোগে এ উপজেলায় ৩ থেকে ৪ হাজার পশু আক্রান্ত হবার খরব তারা পেয়েছেন। এই রোগে ১৫ দিন থেকে ছয় মাসের বাছুর গরু বেশি আক্রান্ত হয়।উপজেলা এ পর্যন্ত ১ থেকে দেড়শতাধিক গরু মারা যাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে । এ রোগের চিকিৎসার কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। এ রোগের লক্ষণ মুখ থেকে লালা পড়ে, গায়ে জ্বর ও শরীরে ক্ষত দেখা যায়। এ রোগের প্রতিশোধক কোনো টিকা এবং চিকিৎসার কোনো ব্যবস্থা এখানো বের না হওয়ায় দেশ ব্যাপি এরোগ মহামারী আকার ধারন করছে বলে প্রানী সম্পদ কর্তকর্তা ডাক্তার সোমা সরকার জানায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত