

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছুকে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। লাছু গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে আহসানুল করিম লাছুকে জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাকে আদালতে হাজির করার কথা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত