

সাভার পৌরসভার কোরবানির পশুর হাট (অস্থায়ী) স্থানান্তর সংক্রান্ত বিষয়ে ইজারাদারকে কারণ দর্শানো প্রসঙ্গে বিশেষ নোটিশ প্রেরন করা হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌরসভার প্রশাসক জনাব আবুবকর সিদ্দিক পৌরসভার কোরবানির পশুর হাট (অস্থায়ী) স্থানান্তরের বিষয়ে ইজারাদার জনাব মোঃ আতিকুর রহমান (রাজু)-কে ইজারা চুক্তি লঙ্ঘন করার দায়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন।
নোটিশে বলা হয়েছে, সাভার পৌরসভার কোরবানির হাট (অস্থায়ী) এর স্থান অত্র পৌরসভার ৯নং ওয়ার্ড এর আনন্দপুর এলাকার "বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু চেয়ারম্যান এর বালুর মাঠ" এর পরিবর্তে 'রেডিও কলোনী'র মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি গ্রহণ করেছেন যা সাভার পৌরসভা কার্যালয় অবগত হয়েছে। যা ইজারা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত