
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞার নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুরে ভেলাগুড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও সার্কফসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
এ-সময় ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত নারী হলেন ভেলাগুড়ী এলাকার কুখ্যাত মাদক মোতালেব হোসেনের স্ত্রী মেহেরুন বেগম।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ইউএনও শামীম মিঞা ওই এলাকায় অভিযান চালান। অভিযানে বাড়ির ভেতর ও পেছনের অংশে তল্লাশি চালিয়ে ২৫ পিস ফেনসিডিল, ১৫ পিস সিরাপ (সার্কফ), গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে সহায়তা করেন হাতীবান্ধা থানা পুলিশের একটি দল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত মেহেরুন বেগম স্বামীর মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এ চক্রের সঙ্গে জড়িত।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,“অনেক দিন ধরেই আমরা এই বাড়িটি নিয়ে আতঙ্কে ছিলাম। এখানে প্রতিদিনই মাদক কেনাবেচা হতো। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে আমরা কিছুটা শান্তি পেলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা দৈনিক নাগরিক ভাবনাকে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত