
কুরবানীটা হয় যদি
রবের রাজি খুশী,
সুদের টাকার নয় ভাগিদার
হালাল হাসিখুশী।
জাতির পিতা ইব্রাহীমের
হও অনুসারী,
পছন্দসই জন্তু জবেহ
রূষ্টপুষ্ট ভারী।
কণ্ঠনালী খাদ্যনালী আর
দুই পাশের রগ,
শুদ্ধতার বিচারে নহর বহে
হোকনা তিনটি ভাগ।
রক্ত গোশত রবের কাছে
যায়না পৌঁছে ভাই,
তাকওয়া ওখানেই বান্দা হিসেবে
তবে পৌঁছে যায়।
নিয়ত হবে নিয়মিত
খালেছ মনে মনে,
সামর্থবান কুরবানী দিবে
ওয়াজিব তার ধনে।
সামর্থবানের ধনে রয়েছে
অসামর্থের হক্ক,
অর্থনৈতিক সুষম বণ্টন
হোক এ ধরায় হোক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত