
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ৫:৩০ পি.এম
রুহিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতির উপর হামলা

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাখালদিঘী বাজারে রুহিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি আরিফ হোসেন এর উপর হামলার অভিযোগ করা হয়েছে আওয়ামীলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে।
আরিফ হোসেন আটোয়ারী উপজেলার আলোয়াখা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল ইসলামের ছেলে। সে ঠাকুরগাও জেলার রুহিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি দায়িত্বে আছেন।
আরিফ হোসেন রাত ১১ থেকে ১২ টার সময় ব্যাবসায়ীক কাজ শেষে বাড়ী ফেরার পথে আটোয়ারীর রাখালদেবী বাজারে একা পেয়ে আওয়ামীলীগের নিষিদ্ধ ছাত্রলীগ ১০ থেকে ১৫ জন স*ন্ত্রা*সীর হাতে এ হামলার শিকার হয়।
সন্ত্রাসীরা আরিফ হোসেনকে একা পেয়ে গলাচেপে ধরে মাথায় ও বুকে এলোপাথারী ভাবে প্রচন্ড আঘাত করে। এসময় আরিফ অচেতন হয়ে পরলে স্থানীয়রা চিৎকারের আওয়াজ পেয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
খবর পেয়ে আরিফের পরিবার তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এসময় আরিফ হোসেনের নাক মুখ দিয়ে প্রচুর রক্ত খনন হয়েছে এবং স্বরিলের বিভিন্ন স্থান বুক, পিট, মাথা ও গলায় প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। আরিফ হোসেন এর পরিবার জানায়, প্রাথমিক ভাবে সন্ত্রাসীদের মধ্যে হুমায়ন, লিটন, তরিকুল, রিদয় নামে বেশ কয়েক জনকে সনাক্ত করতে পেরেছে আরিফ হোসেন। আমরা সন্ত্রাসীদের আটক করে দ্রুত আইন গত ব্যাবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
আরিফ হোসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ১১ নং ব্যাডে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত