
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ৪:২৯ পি.এম
নাগেশ্বরীতে ভন্ড পীর আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতারী মসজিদ এলাকার ভন্ড পীর ওসব আলীকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৩ জুন) এলাকাবাসী তার নিজস্ব আস্থানা থেকে তাকে আটক করে। এই ভন্ড পীর এলাকার মহিলাদের নবীজি ও মা ফাতেমাকে নিয়ে কটুক্তি করে তাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব করে।
মহিলারা বিষয়টা এলাকাবাসীকে জানালে ওই এলাকার লোকজন তাকে আটক করে নিয়ে আসে। পরে ভন্ড পীর ক্ষমা চাইলে নাগেশ্বরীর ওলামা মাশায়েখের সিদ্ধান্তের ভিত্তিতে তাকে তওবা করানো হয়।
কিন্তু উত্তপ্ত ধর্ম প্রাণ জনতা তার কঠিন শাস্তি দাবি করেন এবং তাকে উত্তম মাধ্যম দিতে চাইলে নাগেশ্বরী থানা পুলিশ গিয়ে ভন্ড পীরকে উদ্ধার করেন থানায় নিয়ে আসে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত