
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ৫:৫৫ পি.এম
কাউখালীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে সম্প্রতি মাদক-চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ নড়েচড়ে বসে। পরে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের নিয়ে রবিবার ১৫ জুন উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়ার শংকরপুর বাজারে সকাল ১১ টায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী-নেছারাবাদ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) মোসাঃ সাবিহা মেহেবুবা। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওসি মোঃ সোলায়মান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, এসআই দীপক বালা, বাজার কমিটি সভাপতি মহিউদ্দিন, ইউপি সদস্য হুমায়ুন কবির, ইউপি সদস্য মেহেদি হাসান রুবেল, গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ।
এসময় শিয়ালকাঠী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ কয়েকশ জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত জনতা এলাকার মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে অবহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোসাঃ সাবিহা মেহেবুবা বলেন, সমাজের ১ বাজার এক শতাংশের কম লোক অপরাধের সাথে সম্পৃক্ত, সম্মিলিতভাবে সকলে সচেতন হলে সমাজ থেকে শতভাগ অপরাধ নির্মুল করা সম্ভব। এজন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত