
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১০:২২ পি.এম
ডোমার জনতা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রাণ গেল এক মায়ের!

নস্বর এই পৃথিবীর সকল মায়া মমতা ত্যাগ করে, রেখে গেছেন একটি ফুট ফুটে নবজাতক। হয়তোবা এই নিষ্পাপ শিশুটি একদিন বিশ্ব বিখ্যাত চিকিৎসক হয়ে শত শত মায়ের প্রাণ বাচিয়ে মা হারানোর কষ্ট কিছুটা ভুলার চেষ্টা করবেন।
বলছিলাম নিলফামারী ডোমার জনতা ক্লিনিকের সিজার করতে গিয়ে মর্মান্তিক প্রান হারানো এক মায়ের কথা। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, নিহত ঐ মা অত্র উপজেলার সোনারায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়গাছা দড়গা পাড়ার বাসিন্দা নুর আলমের সহধর্মীনি বেবি আক্তারের কথা।
নিহত বেবি আক্তারের স্বজনের দাবি জনতা ক্লিনিকে ডা: রিজওয়ানা ইয়াসমিন ভুল চিকিৎসার ফলে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি ঘটে। আরও তথ্যসূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সে নিহত বেবি আক্তার সিজারের পূর্বে দুই সন্তানের জননী ছিলেন।
তথ্যসূত্রে আরো জানা যায়, ঘটনার দিন ১৪ জুন গত শনিবার রাতে নিহত বেবি আক্তারকে সিজারের উদ্দেশ্যে ওটিতে নিলে ওখানে প্রচন্ড রক্তক্ষরণ সৃষ্টি হয়। গুরুতর বেবি আক্তার এর স্বজন ও ক্লিনিকের কর্তৃপক্ষ বেবি আক্তার কে উন্নত চিকিৎসার জন্য রংপুর সরকারি হাসপাতালে নিলে বরণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত