
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ৯:২৮ এ.এম
কুড়িগ্রামে বিশেষ অভিযানে ৮ লাখ টাকার মাদক জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।যার মূল্য প্রায় ৭লাখ ৭২হাজার ৬শত পঞ্চাশ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
১৫(জুন)- রবিবার রাতে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্য ও শিমুলবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা নন্দির কুটি ও কাশিপুর এবং অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাখরাজ নামক এলাকায় বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক ভাবে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় টহলরত বিজিবি সদস্যরা কতিপয় সন্দেহ জনক ব্যাক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ ফেলে পালিয়ে যায়।পরে একটি ইজিবাইক সহ-বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যর মধ্যে গাঁজা ১২৬.৭কেজি, ফেন্সিডিল ১০৯ বোতল ও ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সিরাফ ৩৩৯ বোতল।
লালমনিরহাট -১৫ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম- পিএসসি বলেন দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সর্তক ও প্রস্তূত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত