
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ৫:৩১ পি.এম
গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
![]()
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহরে ট্রাক চাপায় তাওহীদ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত তাওহীদ মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ রাজা মিয়ার ছেলে। বর্তমানে সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭-০৬-২৫ ইং আনুমানিক ১০টা ৩০ মিনিটে কোচাশহর মালঞ্চা গ্রামে তার নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে,কোচাশহর রাস্তায় চলমান নতুন রাস্তার ঢালাই কাজের রডের বাড়তি অংশ প্যান্টের ভিতর আটকে শরীরের ভারসাম্য হারিয়ে রাস্তায় চলমান একটি ট্রাক এর পিছনের চাকায় চাঁপাপরে ও গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহায়তায় আত্মীয়রা তাকে মৃত ভেবে বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার শরীরে নড়াচড়া অনুভূত হলে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এস আই মানিক রানা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।
তৌহিদের বাবা মোঃ রাজা মিয়া মহিমাগঞ্জ রংপুর চিনিকলের শ্রমিক বলে জানা গেছে। স্থানীয়দের মতে, কোচাশহরের প্রধান সড়কে, এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা রাস্তায় চলাচলে আইন অমান্য করে মনগড়া ভাবে- যত্রতত্র রাস্তায় ছোট-বড় বিভিন্ন ধরনের অটো ও সিএনজি রেখে উদাসীনতায় যানজটের সৃষ্টি করে,
যা পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও রাস্তায় নতুন ঢালাই কাজের ব্যবস্থাপনা অত্যন্ত ধীরগতি হওয়ায়, পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুর্ঘটনায় মৃত তাওহীদের বোন কেঁদে-কেঁদে আহাজারি করে আর বলে,রাস্তার ঢালাই কাজ মনের খুশিতে ঠিক করতেছে, আর এদিকে মানুষ মরে যাক। কোচা শহরের এই অব্যবস্থাপনা, যত্রেতত্রে রাখা যানবাহন ও দ্রুত রাস্তার ঢালাই কাজ শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও স্বাভাবিক নিরাপত্তা সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত