
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৮:২২ পি.এম
রেহানা এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল,বিদায় অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজ মাঠে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
কলেজের গভর্নিংবডির সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত