
পিরোজপুর অফিস:: ‘“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী পিরোজপুর জেলা কৃষি ও প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পিরোজপুর এর আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে একটি র্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সবাই মিলিত হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল সলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: হারুন অর রশিদ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ। সভা শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম। উদ্বোধন শেষে স্টল পরির্শন শেষে কৃষকদের মাঝে বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি, বিভিন্ন প্রযুক্তি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ১২ টি স্টল অংশগ্রহণ করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত