
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৮:৩৩ পি.এম
চিলমারীতে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে "ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও কার্যক্রম, সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, কৃষি অফিসার কৃষিবিদ কমার প্রণয় বিষাণ দাস, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত অফিসার) নন্দোলাল চৌধুরী, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেক (আকা), প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত