
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুর হাসান।
সংগঠনের উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাথী বালাকে সহ-সভাপতি করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নীরব আলী, হোসাইন আহমেদ অপু, কামরুল হোসেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইনজামুল হাসান সিহাব, দিয়া চৌধুরী ও শ্রেয়া বিশ্বাস।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত