

"গুণগত শিক্ষা অর্জন, শ্রেষ্ঠ জীবন" এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরের বেসরকারী বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উলিপুর উপজেলা হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন। এ সময় তিনি বলেন, অবহেলিত উত্তরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিস্তা ইউনিভার্সিটি রংপুরের মর্ডাণ মোড়ে গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭ বছর সময় দিলেও তারা ইতিমধ্যে দর্শনায় সাড়ে চার একর জায়গা ক্রয় করেছেন।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম ও বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য সচিব রবিউল ইসলাম।
এ সময় মতামত তুলে ধরেন উলিপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ জোবায়দুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংবাদিক খন্দকার একরামুল হক সম্রাট, অধ্যাপিকা ঝুমা ইসলাম, উলিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও উপস্থিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেয়ার কথাও বলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত