

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে ১৪ জুলাই ২০২৫, সোমবার হালুয়াঘাট বাজারে সন্ধ্যার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ্, উপজেলা সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত