
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:১২ পি.এম
হোমনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরুদ্ধে অপপ্রচার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ন বক্তব্য এবং স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিন শেষে হোমনা পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হানিফ মিয়া,আলমগীর সরকার, মো. মিজানুর রহমান, শাহ জাহান মোল্লা চেয়ারম্যান, শাহ আলম হিমেল, শেফালী বেগম, সাইফুল ইসলাম রাজা,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহআলম সরকার প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত