
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৬:৪৪ পি.এম
দেবিদ্বারে বিএনপি নেতা আ: আউয়াল খানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
কুমিল্লা দেবিদ্বারে নানা আয়োজনে বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত আব্দুল আউয়াল খানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলার কাশারিখোলা মাদ্রাসা মাঠে স্মরণসভা, দোয়া মহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে মরহুমের মৃত্যু বার্ষিকী পালিত হয়।
মরহুম আব্দুল আউয়াল খান স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক এম,এ, আউয়াল খানের সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, বেলাল হোসেন, মোস্তফা খান সফরী, শেখ মোহাম্মদ শামিম, এডভোকেট জিয়া উদ্দিন (জিয়া), মুক্তাদুল করিম বাবুল, বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-মীর নেওয়াজ আলী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহসীন মোল্লাহ, বিএনপি কুমিল্লা (উঃ) জেলা আহবায়ক আক্তারুজ্জামান সরকার, বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী, প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের পুত্র যুবদল কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান খান ও কেন্দ্রীয়, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পুর্বে প্রয়াত বিএনপি নেতা আব্দুল আউয়াল খানের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রয়াত আব্দুল আউয়াল খান ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় (কুমিল্লা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গত ২০২০ সালে মহামারী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত