
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৮:৩৩ পি.এম
কয়রায় বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই ফল প্রকাশ করা হয়। প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান। এতে
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও প্রভাষক মোঃ মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন চন্দ্র রায় ও বিশিষ্ট ব্যাবসায়ী আনিছুর রহমান। সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক হেনা রানী মন্ডল,অচিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রি, উত্তম কুমার দাস, অজয় মিস্ত্রী, অভিভাবক সুজিত কুমার মন্ডল, শিক্ষার্থী সুর্বনা মন্ডল, সাকিব হাসান নাহিদ প্রমুখ। আলোচনা শেষে ফল প্রকাশ এবং পুরুস্কার বিতরন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত