
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৯:০১ পি.এম
পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে নেসকোর কার্যালয় ঘেরাও

নেসকো'র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা- বন্ধ কর করতে হবে" শ্লোগান-কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পহেলা জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় অফিস ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে।
পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় বিক্ষোভ কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক ও সর্বসাধারণ ছাত্র-জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান। বিক্ষোভ কর্মসূচী চলাকালে আন্দোলনকারীদের নিকট প্রিপেইড মিটার স্থাপন করা হবে না মর্মে অঙ্গীকার করেন পলাশবাড়ীর নেসকো'র আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ। নেসকোর আবাসিক প্রকৌশলীর এমন আশ্বাসের পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষনা করেন।
এ কর্মসূচীকে ঘিরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান গ্রহন করে। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ঘেরাও কর্মসূচীতে আন্দোলনকারীরা জানান, আগামীতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করার চেষ্টা করা হলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সম্বনয়ক মিজানুর রহমান নিক্সন, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুবদল নেতা রায়হান সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, সেচ পাম্প মালিক, বাবলু মিয়া, সালেক মিয়া, সাফি মিয়া, মোত্তালিব মিয়াসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত