
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৪৯ পি.এম
বগুড়ার বনানীতে বাসের ধাক্কায় একজন নিহত

বগুড়ার বনানীতে বাসের ধাক্কায় বিপুল কুন্ডু (৪০) নামের একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজারের সামনে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিপুল কুন্ডু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকড়া গ্রামের শিবেন্দ্রনাথ কুন্ডুর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিপুল কুন্ডু ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস বিপুল কুন্ডুকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন বিপুল কুন্ডুকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত