
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১২:৫৮ পি.এম
শুধু একা
![]()
যেওনা ফিরে, তাকাও ঘুরে-সম্মুখে অন্ধকার,
মিলবে না হিসাব পারবে না হতে-একাকী পারাপার।।
অথৈ জলে পাবে কি খুঁজে মণি মুক্তা দামী,
এভাবে চলবে কতকাল বলো এ কেমন পাগলামী।।
পথ হারিয়ে জঙ্গল মাঝে-চলেছো একা একা,
আছে কি দরদী তোমায় দেখাবে-সঠিক পথের দেখা।।
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি-কোথা আছো কতদূরে,
সইতে না'রি বিরহ জ্বালায়-অন্তর কেঁদে মরে।।
কপোত-কপোতী বলে গেলো-সুরে সুরে গানে গানে,
তোমাতে আমাতে হবে যে দেখা মিলন সন্ধিক্ষণে।।
চাঁদ কি থাকে জ্যোৎস্না হীনে সূর্যকে ভুলে কভু,
তাহলে কেমনে আড়ালে থাকো-সব কিছু যেনে তবুও।।
জীবন হয়তো পারবে চালাতে অভিমানে একা একা,
প্রিয় বিহনে তোমার হিয়া পড়ে-রবে শুধু একা।।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত