
দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সন্তান রেখে এক মায়ের চলে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শুক্রবার সকালে হাসপাতালের মাতৃসদন বিভাগে শিশুটিকে পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটি আনুমানিক দুই দিন বয়সী। তাকে প্রসবের পর ওই নারী একটি চিরকুটে লিখে যান—
আমার আর কোনো উপায় ছিল না। ওকে ভালো রাখবেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে এবং তাকে হাসপাতালের নবজাতক কক্ষে রাখা হয়েছে। বিষয়টি জানার পর সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শিশুটির মাকে শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, একজন মা কতটা অসহায় হলে নিজের সন্তানকে রেখে চলে যেতে পারে—এটি সমাজের জন্য গভীর সতর্কবার্তা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত