
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১২:০৮ পি.এম
সাম্য
![]()
রক্তের আবদ্ধে মানুষের জয়গান
গরিব-ধনি,শ্রেণী-বৈষম্য, পুঁজিবাদ
নয়তো কিছু;
স্রষ্টা এক,রক্তলাল দেহে মহা এক প্রাণ
কিঞ্চিত স্বার্থে কেন অধর্মকাম
পূজারী?
যখন রক্তে পরিচয় চেহারা বিবর্ণ হলে
হোক,
ছোট জাত বলে দিও নাকো গালি
সেও তো সেবক তোমার নিত্য চাহিদা
মেটায় |
একাকিত্বের আগ্রাসনে দুষ্কর-দুর্লভে
পাষন্ড বিবেকহীন নয় আর,
দিকে দিকে দেখ বিচিত্র চিত্র
অনৈক্যে ছারখার |
সাম্য!সাম্য!!সাম্য!!!
দিনের মত উজ্জ্বল,হূদয়পটে চক্ষু মেলে
দেখো বারবার,
শাসনে,ভালোবাসায় সাম্য
মেলে,শোষণে অস্থির সব |
আলো আঁধারে বিপথগামী সংমিশ্রণ
পদতলে,
ফিরে চাও পাবে সাম্য,রক্ত মাংসে
গড়া যুত দেহ,
বঞ্চিত যতো অসহায় মানুষ
অধিকার খোঁজও পথে
ফেরাবে না মুখ দুর্গন্ধে স্বপ্ন দেখাও
প্রভাতে |
ভাই ভাই নেই ভেদাভেদ
আমরা মানুষ জাতি,
সাম্য জাগাও সবার মাঝে
পরিচয় এক সবার রক্তলাল |
তাং- ৮/১১/২০২৫ খ্রিঃ
মো. আব্দুল আলিম
কবি ও সাহিত্যিক
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত