
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৫:৫২ পি.এম
হেমন্তের ছোঁয়ায়

হিমেল পরশে অগ্রহায়ণের সোনালী
পাকা ধানক্ষেত বাতাসে হেলেদুলে
ওঠে। কৃষকের দল কাস্তে নিয়ে
মাঠে যায়। পাকা ধানের গন্ধে
ক্ষুধার্ত পৃথিবীটা সজীবতার ছোঁয়া লাগে।
কৃষাণিদের মিষ্টি হাসিতে দুঃখগুলো
দূরীভূত হয়। খেজুর গাছের দু'চোখ ভরা
অশ্রুতে মিষ্টির সুবাস ছড়িয়ে পড়ে।
ঢাকুর ঢুকুর ঢেঁকির শব্দে নবান্ন উৎসবের
বার্তা ঘরে ঘরে পৌঁছে যায়।হেমন্তের
বৈচিত্র্যময় প্রকৃতিতে ঘরে ঘরে
উৎসবের আয়োজন;
দুঃখগুলো হামাগুড়ি দিয়ে ছুটে পালায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত