
ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ সকালে প্রথম আলোকে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগে বাসটি পুড়ে যায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত