
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৪:৪৭ পি.এম
মাদারীপুর-২ আসনে ত্যাগীদের মনোনয়নের দাবিতে গনমিছিল

ফ্যাসিবাদ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ও মাদারীপুর- ২ আসনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও ত্যাগী বিএনপি নেতা জাগান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিত গন মিছিলে মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মোঃ কামরুল হাসান প্রমুখ।
মাদারীপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপি নেতা এনামুল লালচান এর সভাপতিত্বে ও আসাদুজ্জামান কিচলু খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত গনমিছিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত