
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৫:৫৮ পি.এম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখলের চেষ্টার অভিযোগ

প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের কথিত ভাগনে পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুতার মাধ্যমে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া। ১৮ নভেম্বর সকালে এমন ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, রূপগঞ্জ থানাধীন পশি মৌজায় আর এস ৮৫২ নং দাগে ১৯ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া ১৮ বছর যাবত ভোগ দখল করিয়া আসছিলেন। বিষয়টি নিয়ে বিরোধ তৈরী হলে আদালতের মাধ্যমে একাধিক রায়ে বৈধ মালিকানা পাই । পরবর্তীতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। কিন্তু প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের ভাগিনা পরিচয়দানকারী, চিহ্নিত জালিয়াত, ভূমিদস্যু অভিযুক্ত মাইজপাড়ার বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে সৈয়দ কামাল হোসেন (৪৮) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,তাঁর ক্রয়কৃত জমিতে তিনি কাজ করাচ্ছেন জমি নিয়ে আদালতে মামলা চলমান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা তৈরী হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত