
প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৫:০৫ পি.এম
চালক আটক,প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি'র অভিযানে প্রাইভেট কার থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং আটক হয়েছে এক মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা'র বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন'র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে কোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি'র পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
রামু ব্যাটালিয়ন'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত