
প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১:৩৭ এ.এম
চাঙ্গা হচ্ছে পৌর যুবদল, নেতৃত্বে আবু তাহের প্রধান

বিশেষ প্রতিনিধি, গাজীপুর: শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের নেতৃত্বে চাঙ্গা হচ্ছে শ্রীপুর পৌর যুবদল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে শ্রীপুর পৌর যুবদল। গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের শক্ত নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটি অংশ সর্বদা সরব রয়েছে মাঠে।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতা-কর্মীরা। নেতাকর্মীরা জানান, বিগত সময়ে হামলা, মামলার কারণে নিষ্ক্রিয় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তার শক্ত নেতৃত্বে, বিভিন্ন মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচি আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ। সর্বদা খোঁজ রাখছেন নেতাকর্মীদের। দলের কারো মধ্য বিরোধ,মনোমালিন্য থাকলে সহজেই সবাইকে এক পতাকাতলে আনতে সক্ষম হচ্ছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত