
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১২:০৯ পি.এম
অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নজির হোসেন(৮০)। তিনি রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার বিকেলে রাজারভিটা এলাকার নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে সজোরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন নজির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মডেল থানার অফিসার ইনচার্জ জানান,বিষয়টি আমার জানা নেই।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত