ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

মায়া

মহসিন আলম মুহিন
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৫৩ বার পঠিত
মনের মাঝে ঘোরে বুকটা ব্যথায় ভরে,
চোখে অশ্রু জল স্মৃতিগুলো টলমল,
বাঁচি কেমন করে সে যে অনেক দূরে,
যায় না দেখা কায়া এ কেমনতর-“মায়া”।।
রাস্তায় চলি বেশ কাজের নাই শেষ,
কে যেন ডাকে মোরে পাইনা তারে,
মনে ধরে ঘুণ এলোমেলো বিচরণ,
নেই তার ছায়া তারই লাগি-“মায়া”।।
ফুল বাগানে খু্ঁজি ভাবি পেলাম বুঝি,
নাহ ফুল শুকিয়ে যায় তারই ভাবনায়,
তার দেখা ভার হৃদয় জ্বলে ছারখার,
কেমন ধোকা খাওয়া তারই লাগি-“মায়া”।।
সবই চলে ভালো মনের মাঝে কালো,
সে যে চাঁদের দেশের ঝলমলে তারা,
দূরেই থাকে বেশ সে দেয় না কভু ধরা,
শুধু চেয়ে চেয়ে মরা-তারই লাগি-“মায়া”।।
স্বপ্নের মাঝে পাই চোখ খুললেই নাই,
এ যেন রসের মেলা, ভাঙা গড়ার খেলা,
সে দিতো যদি ধরা-পায়ে দিতাম তোড়া,
সে আশা দিয়ে মোরে, থাকে তেপান্তরে,
তাই মনে দারুণ খরা-তবু্ও তারই লাগি-“মায়া” ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মায়া

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
মনের মাঝে ঘোরে বুকটা ব্যথায় ভরে,
চোখে অশ্রু জল স্মৃতিগুলো টলমল,
বাঁচি কেমন করে সে যে অনেক দূরে,
যায় না দেখা কায়া এ কেমনতর-“মায়া”।।
রাস্তায় চলি বেশ কাজের নাই শেষ,
কে যেন ডাকে মোরে পাইনা তারে,
মনে ধরে ঘুণ এলোমেলো বিচরণ,
নেই তার ছায়া তারই লাগি-“মায়া”।।
ফুল বাগানে খু্ঁজি ভাবি পেলাম বুঝি,
নাহ ফুল শুকিয়ে যায় তারই ভাবনায়,
তার দেখা ভার হৃদয় জ্বলে ছারখার,
কেমন ধোকা খাওয়া তারই লাগি-“মায়া”।।
সবই চলে ভালো মনের মাঝে কালো,
সে যে চাঁদের দেশের ঝলমলে তারা,
দূরেই থাকে বেশ সে দেয় না কভু ধরা,
শুধু চেয়ে চেয়ে মরা-তারই লাগি-“মায়া”।।
স্বপ্নের মাঝে পাই চোখ খুললেই নাই,
এ যেন রসের মেলা, ভাঙা গড়ার খেলা,
সে দিতো যদি ধরা-পায়ে দিতাম তোড়া,
সে আশা দিয়ে মোরে, থাকে তেপান্তরে,
তাই মনে দারুণ খরা-তবু্ও তারই লাগি-“মায়া” ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী