
পিরোজপুর অফিস:: গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার পিরোজপুর শহরের বাইপাস সড়ক (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকায় অবস্থিত নিজ কার্যালয়ে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মনিরুজ্জামান রানা। দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান তারা। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে শান্তিপূর্ণভাবে তাবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত